
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা কার্যালয়ে দালালের উপদ্রব রোধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। আজ বুধবার দুপুরে এই অভিযান চালানো হয়।
এ সময় এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার সময় এক দালালকে আটক করা হয়। তিনি পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটিএ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য ওই টাকা নিচ্ছিলেন। অভিযুক্ত ব্যক্তির নাম আবুল হোসেন। তিনি কলারোয়া উপজেলার খোরদো গ্রামের বাসিন্দা।
অভিযানে নেতৃত্ব দেন দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাবুর রহমান শুভ্র। তিনি জানান, বিআরটিএ কার্যালয়ে দালালের উপদ্রব বেড়েছে—এমন খবর পেয়ে তাঁরা অনুসন্ধান করতে থাকেন। পরে ঘটনার সত্যতা পেয়ে অভিযান চালান। এ সময় টাকা নেওয়ার সময় দুদকের কাছে ধরা পড়েন আবুল হোসেন।
এ ছাড়া মোবাইল ব্যাংকিং হিসাব পরীক্ষা করে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায় অফিস সহকারী সাইফুল ইসলামের বিরুদ্ধে। পরে তাঁকে আটক করে বিআরটিএর সহকারী পরিচালকের হাতে হস্তান্তর করা হয়। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের আদেশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সহকারী পরিচালক মাহাবুর।
এ বিষয়ে সাতক্ষীরা বিআরটিএর সহকারী পরিচালক মাহাবুব কবির বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে