
ঝিনাইদহ সদর উপজেলার একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও পুলিশ ওই বাড়ি থেকে ককটেল তৈরির সরঞ্জাম, ম্যাগজিন ও একটি রামদা উদ্ধার করেছে। আজ সোমবার উপজেলার ধোপাবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনার পর থেকেই বাড়ির মালিক আশরাফুল ইসলাম আশরাফ পলাতক রয়েছেন। তিনি সদর উপজেলার কুমরাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, উপজেলার ধোপাবিলা গ্রামের বাড়িতে স্ত্রী রওশন আরা খাতুন ও শিশু সন্তান কাইয়ুমকে নিয়ে বসবাস করেন আশরাফুল ইসলাম আশরাফ। এদিন দুপুরে ঘরের ভেতরে কেউ না থাকার কারণে আটকা পড়ে তার শিশু কাইয়ুম। পরে স্থানীয় এক যুবক পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢোকেন। এ সময় শিশুটিকে নিয়ে বের হওয়ার সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ আহত হয়নি।
বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাড়িতে তল্লাশি করে একটি অবিস্ফোরিত ককটেল, জর্দার কৌটা, গানপাউডারসহ ককটেল তৈরির সরঞ্জাম, একটি ম্যাগজিন ও বড় আকৃতির একটি রামদা উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি বলেন, ‘আশরাফুল ইসলাম তাঁর তৃতীয় স্ত্রী ও এক সন্তান নিয়ে একতলা এই বাড়িতে বসবাস করেন। আমরা স্থানীয়রা কখনো বাড়ির ভেতরে যাইনি, তবে শুনেছি ভেতরে একটি কক্ষে তাঁর অফিস আছে। সেখানে তিনি রাজনৈতিক আলাপ-আলোচনা করেন।
সে সূত্রে তাঁর বাড়িতে দিনে–রাতে অনেকে যাওয়া-আসা করে। আজ সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আমরা যে যার কাজে ব্যস্ত রয়েছি। দুপুরের দিকে হঠাৎ করে বিকট শব্দ শুনতে পেয়ে বাড়িটির সামনে এসে দেখি জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে।’ এ ঘটনার পর থেকে সাবেক এ চেয়ারম্যানকে এলাকায় দেখা যাচ্ছে না বলেও জানান তাঁরা।
অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে তল্লাশি করে ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম, একটি ম্যাগজিন ও একটি বড় রামদা উদ্ধার করে পুলিশ। কেন এগুলো বাড়িতে রাখা হয়েছিল বা কীভাবে এখানে আসল, কারা এর সঙ্গে জড়িত এখনই বলা সম্ভব হচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তিনি আরও বলেন, আশরাফ বর্তমানে পলাতক রয়েছেন। তাঁকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১১ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে