
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্যকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফারুক মোল্লাকে (৫০) আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাঁকে আটক করেন।
গ্রেপ্তার ফারুক মোল্লা নড়াইল সদর উপজেলার দৌলতপুর গ্রামের ওসমান মোল্লার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ও সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য দলবদ্ধ ধর্ষণের শিকার হন। নির্যাতনের বিষয়টি প্রকাশ করে দেওয়ার হুমকি দিলে, দুর্বৃত্তরা তাঁকে বিষপান করিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।
অসুস্থ অবস্থায় ভিকটিম নিজ বাড়িতে বমি করতে থাকলে পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য বাঘারপাড়ার ধলগ্রাম বাজারে পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে পর দিন বুধবার (২৫ ডিসেম্বর) তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেই তিনি ছেলে রিংকু মল্লিকের কাছে নিজের ওপর চালানো অত্যাচার ও নির্যাতনের বর্ণনা দেন। এ সময় একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের ফারুক, চঞ্চল, শিমুলসহ কয়েকজনের নাম বলা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে মারা যান তিনি। ময়নাতদন্ত শেষে শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর মরদেহ নড়াইলের পোড়াডাঙ্গা গ্রামে আনা হয়। নিহত ওই নারী নেপাল মল্লিকের স্ত্রী এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছিলেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, নারী ইউপি সদস্যকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি ফারুক মোল্লাকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ অধিক গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তিনি আরও জানান, জড়িত অন্য আসামিদের আটকে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৯ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে