
যশোরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মরণে মধুমেলার আগেই শুরু হয়েছে ভ্রমণপিপাসুদের আগমন। প্রতিদিন বনভোজনের দলসহ পর্যটকদের ভিড় বাড়ছে কপোতাক্ষ নদের পাড়ে।
বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার লোকজনের পদচারণে মুখর থাকে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের মধুপল্লিসহ বিদায় ঘাট। এতে করে যেন মেলার আগেই শুরু হয়ে গেছে উদ্দীপনা।
পর্যটকেরা মধুপল্লির মধ্যে কবির জন্মভিটা, জাদুঘর, গ্রন্থাগার ঘুরে ঘুরে দেখছেন। কেউবা পুকুরপাড়ে সময় কাটাচ্ছেন। অনেকে নৌকায় ঘুরছেন কপোতাক্ষ নদ। সংস্কৃতিমনা ব্যক্তিরা কবির লেখা কবিতা পাঠের আসর করছেন। মধুপল্লির কাস্টোডিয়ান হাসানুজ্জামান জানান, সাগরদাঁড়িতে দর্শনার্থীরা আসা শুরু করেছেন। ছুটির দিনে এখানে ভিড় বাড়ছে।
মহাকবির ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ জানুয়ারি শুরু হবে সপ্তাহব্যাপী মধুমেলা। এদিন বিকেলে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এখন বর্ণিল সাজে সাজানো হচ্ছে মেলার মাঠসহ কপোতাক্ষ নদের পাড়। তৈরি করা হচ্ছে যাত্রা, সার্কাস, পুতুলনাচ, মৃত্যুকূপ, জাদু প্রদর্শন, হস্তশিল্প, কুটিরশিল্পসহ হরেক রকমের স্টল। মেলার ভেতর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রস্তুত করা হচ্ছে আধুনিক কৃষিপ্রযুক্তি মেলা।
কবির জন্মবার্ষিকী ও মধুমেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব এবং কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, ‘মেলায় পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি, লাখ লাখ দর্শনার্থীর সমাগম ঘটবে। আইনশৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে