খুলনার দাকোপে গ্রামবাসীর সহযোগিতায় রক্ষা করা হলো লক্ষ্মীখোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়ি বাঁধ। নদীর পানি বৃদ্ধি ও প্রচণ্ড স্রোতে হঠাৎ করে লক্ষীখোলা ওয়াপদা রাস্তাটি নদী গর্ভে ধসে পড়ে। দুই দুইবার ভেঙে যাওয়ায় এলাকাবাসীর সহযোগিতায় পাউবো বেড়িবাঁধটি আটকাতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, গত ১৮ অক্টোবর মধ্য রাতে ভদ্রা নদীর প্রবল জোয়ারের তোড়ে উপজেলার পাউবোর ৩১ নম্বর পোল্ডারের পানখালী ইউনিয়নের লক্ষ্মীখোলা ওয়াপদা বেড়ি বাঁধটি নদী গর্ভে বিলীন হয়। ১৯ অক্টোবর শনিবার দুপুরে ভাটায় পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পাউবোর নেতৃত্বে ভাঙনে প্রয়োজনীয় বালু ভর্তি টিউব ব্যাগসহ অন্যান্য মালামাল ফেলে রাতেই বাঁধটি আটকাতে সক্ষম হয়।
তবে বাঁধটি আটকানোর ৬ ঘণ্টা যেতে না যেতেই শনিবার রাতে পুনরায় ভদ্রা নদীর প্রবল জোয়ারের চাপে বাঁধ ভেঙে যায়। পানিতে প্লাবিত হয় শত শত বাড়ি। ২১ অক্টোবর এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাঁধটি আটকাতে সক্ষম হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, দ্রুত টেকসই বেড়িবাঁধ না দিলে আবারও যেকোনো সময় নদী ভাঙনে বিলুপ্ত হতে পারে রাস্তাটি।
দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, পাউবোর বেড়িবাঁধ নদী গর্ভে বিলীন হওয়ার নদীর পানিতে কৃষকের কয়েক’শ একর জমির রোপা আমনের খেত তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুজয় কুমার কর্মকার জানিয়েছেন, পাউবোর বাঁধে প্রয়োজনীয় বালু ভর্তি টিউব, সিনথেক ও জিও ব্যাগ ফেলে বর্তমানে পানি ঢোকা বন্ধ করে বাঁধটি আটকানো সম্ভব হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে