শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো রেজুয়ানা ও রেজবানা (১৮ মাস)। তারা ঢনঢনিয়া পশ্চিমপাড়া গ্রামের রাবিকুল ইসলাম রকির মেয়ে।
যমজ শিশুর মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে রেজুয়ানা ও রেজবানা নানা আব্দুর রহমানের বাড়িতে বসবাস করত। আজ বুধবার সকালে খেলাধুলার একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মা পুকুরে লাশ ভাসতে দেখেন। ডাকচিৎকারে স্থানীয়রা এসে যমজ দুই বোনকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে