নেত্রকোনার মোহনগঞ্জে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত শিশুর নাম তোরা মনি (৮)। উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের গৌড়াকান্দা গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে বাড়ির পাশে বৃষ্টি ও ঢলের পানিতে পড়ে গিয়ে তোরা মনি নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার সকালে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহতের চাচা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়েজ রহমান প্লাবন জানান, বাড়ির আশপাশ বৃষ্টি ও ঢলের পানিতে ভরে গেছে। গতকাল বুধবার বিকেলে তোরা মনি তার বাবাকে খুঁজতে বাড়ির পাশে গিয়েছিল। পরে আর ফিরে আসেনি। পা পিছলে বা কোনোভাবে সে পানিতে পড়ে যায়। কিছু সময় পর তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। আজ সকালে তোরা মনির লাশ পানিতে ভেসে উঠে।
ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে