নেত্রকোনার মোহনগঞ্জে বাবাকে গলা কেটে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
র্যাব বলছে, গ্রেপ্তারের পর আরমান হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবকের নামে মোহনগঞ্জ থানায় হত্যা, দস্যুতাসহ চারটি মামলা রয়েছে। এসব মামলা বিচারাধীন রয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে র্যাবের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার যুবক হলেন আরমান শাহ (২৩)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড় বেথাম গ্রামের আবুল হোসেনের (৫৫) ছেলে। আরমান শাহ তাঁর বাবা আবুল হোসেনকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেন।
পুলিশ বলছে, গত ১৮ মার্চ রাতে আরমান শাহ তাঁর বাবা আবুল হোসেনকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেন। পরে বন্ধু আশিকুর রহমান আবিরকে সঙ্গে নিয়ে লাশ লুকানোর বিষয়ে গভীর রাত পর্যন্ত পরিকল্পনা করেন। দুজনে মিলে লাশ পুড়িয়ে ফেলা বা দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দেওয়ার সিদ্ধান্তও নেন। তবে লোকজন দেখে ফেলবে ভয়ে বাড়ির পাশের সাপমরা খালে গর্ত খুঁড়ে লাশ পুঁতে রাখেন। পরে ওপরের জমিতে জমে থাকা বৃষ্টির পানি খালে ছেড়ে দেওয়া হয়, যাতে করে লাশ পানিতে তলিয়ে যায়। এদিকে আবুল হোসেনকে খুঁজে না পেয়ে দুই দিন পর থানায় বিষয়টি অবহিত করেন তাঁর ভাই হিরা মিয়া।
পুলিশ আরও জানায়, পুলিশ বিষয়টি আমলে নিয়ে আরমানের বন্ধু আবিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আবিরের দেওয়া তথ্যমতে, খালের পাড় থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আবুল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত আবুল হোসেনের স্ত্রী রুবাহার, মেয়ে চিন্তামনি ও আবিরকে আটক করে পুলিশ। এ সময় আরমান পালিয়ে যান। পরে নিহতের বড় ভাই সোহরাব শাহ বাদী হয়ে আরমানকে প্রধান আসামি করে চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আটক তিনজনকে (রুবাহার, চিন্তামনি ও আবির) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তাঁরা এখনো কারাগারে রয়েছেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে