
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা ছয় বস্তা থান কাপড়সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার মায়াঘাসি এলাকায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কোরবান আলী (৫৫)। তিনি মায়াঘাসি গ্রামের মৃত রহিম উদ্দীনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল মধ্যরাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি এলাকায় অভিযান চালায়। এ সময় কোরবান আলীর ঘরে তল্লাশি করে ভারত থেকে চোরাই পথে আনা ছয় বস্তা থান কাপড় উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২৮ হাজার টাকা। এ সময় কোরবান আলীকে আট করা হয়। পরে এ ঘটনায় থানায় কোরবান আলীসহ দুই ব্যক্তিকে বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হলে গ্রেপ্তার দেখানো হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, ভারত থেকে চোরাই পথে কাপড় আনার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও এক ব্যক্ত পলাতক রয়েছেন। পলাতক ব্যক্তিকে ধরতে অভিযান অব্যাহত আছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে