
জামালপুরের মেলান্দহ উপজেলায় কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া হচ্ছিল। এমন সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমান। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার চারাইলদার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার চারাইলদার এলাকার ইএলটি ব্রিকস নামের একটি ইটভাটার পাশে কৃষিজমির মাটি কেটে নিচ্ছিলেন ইটভাটার মালিকপক্ষ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাস্তা দিয়ে যাওয়ার পথে বিষয়টি দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
স্থানীয় কৃষকেরা জানান, ইটভাটার আশপাশের মাটিতে ইটভাটার কারণে ঠিকমতো চাষাবাদ হয় না। তা ছাড়া ইটভাটার আশপাশের জমিগুলো নেওয়ার জন্য ইটভাটার মালিকেরা ফন্দি পেতে থাকে। মোটা টাকার প্রলোভন দেখিয়ে জমিগুলো থেকে ইটভাটায় মাটি কেটে নিয়ে ইট তৈরি করছে।
এ বিষয়ে ইউএনও লুৎফর রহমান বলেন, ‘রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এ সময় দেখি কৃষিজমির টপ সয়েল (উর্বর মাটি) কেটে নিচ্ছে ইটভাটার মালিকপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে