নেত্রকোনার মোহনগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুমন বর্মণ (৩০) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় রুবেল বর্মণ নামের আরেক জেলে আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের সামনের হাওরে মাছ ধরতে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন বর্মণ বরান্তর গ্রামের মনমোহন বর্মণের ছেলে। আর আহত রুবেল বর্মণ তাঁর প্রতিবেশী।
সুমন বর্মণের প্রতিবেশী নারায়ণ বর্মণ বলেন, সকালে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় বাড়ির সামনে হাওরে মাছ ধরতে যায় সুমন বর্মণ, রুবেল বর্মণসহ অনেকে। হঠাৎ একটি বজ্র এসে পড়ে সুমন বর্মণের ওপর। এতে গুরুতর আহত হয় সুমন। এ সময় পাশে থাকা রুবেলও আহত হয়। কাছাকাছি থাকা অন্য জেলেরা গুরুতর আহত সুমনকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে সুমনের পরিবারের কোনো অভিযোগ নেই। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে