নেত্রকোনার মোহনগঞ্জে ভোটকেন্দ্রে একজন বৃদ্ধ ভোট দিতে সহায়তা চান পোলিং এজেন্টের কাছে। এই সুযোগে পোলিং এজেন্ট সহায়তা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই বৃদ্ধের কাঙ্ক্ষিত লোককে না দিয়ে, অন্য প্রার্থীকে ভোট দিয়ে দেন। একপর্যায়ে ওই বৃদ্ধ প্রতিবাদ করলে অভিযুক্ত ওই পোলিং এজেন্টকে আটক করে ভোট শেষ হওয়া পর্যন্ত থানায় আটকে রাখে পুলিশ।
ওই পোলিং এজেন্টের নাম—আমজাদ চৌধুরী। তিনি উপজেলার হাছলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আজ বুধবার দুপুর দুইটার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘হাছলা কেন্দ্রে আসা এক বৃদ্ধ ভোটার তাঁর ভোটটি দিয়ে দেওয়ার জন্য পোলিং এজেন্ট আমজাদ চৌধুরীর কাছে সহযোগিতা চান। ব্যালট নিয়ে গোপন কক্ষে গিয়ে পোলিং অফিসার ওই বৃদ্ধের পছন্দের প্রার্থীকে ভোট না দিয়ে, অন্য প্রার্থীর প্রতীকে সিল দিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই বৃদ্ধ অভিযোগ করেন। অভিযোগ পেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই পোলিং এজেন্টকে আটক করেন। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।’
তিনি আরও বলেন, ‘বিকেল ৫টায় আটক পোলিং এজেন্টকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। ৫টায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।’
উল্লেখ্য, আজ বুধবার তৃতীয় ধাপে মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ১ লাখ ৪৭ হাজার মোট ভোটার রয়েছে। মোট ভোটকেন্দ্র রয়েছে ৫৫ টি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে