শেরপুরের ঝিনাইগাতীতে গত তিন দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বেড়ে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে মহারশি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার সদর বাজার, উপজেলা পরিষদ চত্বর ও বাজারসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়। উপজেলা সদরের প্রধান সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঢলের পানি। এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, মহারশি নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সদর ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রাম, সোমেশ্বরী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ধানশাইল ইউনিয়নের পাঁচটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর তীরবর্তী এলাকাগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ জানান, আজ বৃহস্পতিবার সকাল থেকে পানি আসতে শুরু করেছে। উপজেলা পরিষদে পানি ওঠায় সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে