
নেত্রকোনার কলমাকান্দায় ঘরে চোর ঢুকে চুরি করতে দেখে চিৎকার করলে চোরেরা পিটিয়ে নারীসহ চারজনকে আহত করেছে। গতকাল বৃহস্পতিবার শেষ রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চোরেরা ওই বাড়ি থেকে টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে গেছে।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মো. নুরুল ইসলাম ফকির, তাঁর স্ত্রী হাওয়া বেগম, মেয়ে রেখা আক্তার ও আরেক মেয়ে রীমা আক্তার। এ বিষয়ে ভুক্তভোগী মো. নূর ইসলাম ফকির বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় আজ শুক্রবার একটি লিখিত অভিযোগ জানিয়েছেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, শুক্রবার ভোরের দিকে হাওয়া বেগম ফজরের নামাজ আদায়ের জন্য অজু করতে ঘরের বাইরে বের হন। তখনো ঘরে মেয়ে রেখা আক্তার ও রিমা আক্তার ঘুমাচ্ছিলেন। এ সময় কৌশলে চোরেরা ঘরে ঢুকে পড়ে। একপর্যায়ে ঘরে শব্দ শুনে ঘুম ভেঙে যায় রেখা ও রিমার। ঘরে চোর ঢুকেছে দেখতে পেয়ে তারা চোর চোর বলে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে হাওয়া বেগমসহ বাড়ির অন্য ঘরে থাকা নুরুল ইসলাম, নূর আলম ছুটে গিয়ে চোরদের ধাওয়া করেন। এ সময় চোরেরা বাড়ির লোকজনের ওপর হামলা চালায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী মো. নূর ইসলাম ফকির বলেন, ‘এলাকার চিহ্নিত চোরেরা আমার ঘরে রাখা ৫ লাখ টাকা ভর্তি ব্যাগসহ একটি মোবাইল ফোন নিয়ে গেছে। এ সময় বাধা দিলে চোরেরা আমাদের মারধর করে পালিয়ে গেছে। তাদের চিনতে পেরেছি। আমি বাদী হয়ে তাদের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে