নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি মন্দিরে সরস্বতী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার সুয়াইর ইউনিয়নের নারাইচ গ্রামের যুব সংঘের মন্দিরে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ছয় কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আদর্শনগর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মো. মোনাহার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে আরতি চলার সময় ছেলে-মেয়েরা আনন্দ করছিল। এ সময় অভিযুক্তরা গিয়ে ভিডিও ধারণ করে। মেয়েদের ভিডিও ধারণ করতে পূজাসংশ্লিষ্ট ব্যক্তিরা নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কিশোরেরা মারধর শুরু করে। তখন শাওন সরকার নামে একজনকে ঘুষি মারে। তাদের প্রতিহত করতে গেলে একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষ পূজামণ্ডপের সামনের সড়কে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অভিযুক্ত কিশোরেরা দৌড়ে গিয়ে মণ্ডপের প্রতিমা ভাঙচুর করে। এ সময় এলাকার লোকজন ওই ছয় কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আহত শাওন সরকার বলেন, এ ঘটনার পর থেকে পূজার আনন্দ মাটি হয়ে গেছে। তখন থেকে মণ্ডপের গানবাজনা বন্ধ রয়েছে। এলাকার হিন্দুধর্মালম্বীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনের দিনে যেকোনো পূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আরও বেশি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে