
জামালপুরের ইসলামপুরে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার সাত মাস পেরিয়ে গেলেও আসামি চার বন্ধুর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কবে নাগাদ তাঁদের গ্রেপ্তার করা হবে, এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে ভুক্তভোগীর পরিবার। তবে পুলিশের দাবি, খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে।
অভিযুক্ত আসামিরা হলেন মাহিন রহমান জুবাই, বাবু, রাকিব ও মাহফুজ। তাঁরা বন্ধু। মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, গত ২৬ জুন রাত ৮টার দিকে ইসলামপুর পৌর শহরের রৌহারকান্দা ব্রিজ এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় ১৫ বছর বয়সী এক কিশোরী। একা পেয়ে ওই কিশোরীকে স্থানীয় একটি বাগানে ডেকে নিয়ে চার বন্ধু মিলে ধর্ষণ করেন। ওই ঘটনার তিন দিন পর গত ২৯ জুন ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত চারজনের নাম উল্লেখ করে ইসলামপুর থানায় মামলা করেন।
মামলাটি প্রথমে তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান ইসলামপুর থানার তৎকালীন তদন্ত (ওসি) এ কে এম মনিরুল ইসলাম। তিনি অন্যত্র বদলি হওয়ায় বর্তমানে মামলাটির তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ।
ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ‘আসামিদের গ্রেপ্তার করতে আমরা কাজ করছি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে