
জামালপুরের ইসলামপুরে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি চার যুবক হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। তবে সংশ্লিষ্ট বিচারক তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার হাইকোর্টে সশরীর উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে ওই আসামিরা আগাম জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে বিচারক ওই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন ইসলামপুর পৌর শহরের গাওকুড়া দর্জিপাড়া এলাকার বাসিন্দা মাহিন রহমান জুবাই (১৮), বাবু (২৮), রাকিব (২০) ও ভেঙ্গুড়া সরদার বাড়ি মোড় এলাকার মাহফুজ (২০)।
ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ওই কিশোরীকে (১৫) বাগানে নিয়ে ধর্ষণ করেন চার যুবক। ওই ঘটনার তিন দিন পর ২৯ জুন ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা, ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ আজ বুধবার বলেন, ‘গতকাল মামলার এজাহারভুক্ত চার আসামি সশরীর উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন নিতে হাইকোর্টে আবেদন করে। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর দ্বৈত বেঞ্চ আগাম জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা ওই চার আসামিকে রাজধানীর শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করলে তাঁরা কারাগারে পাঠান। আমরা আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে