
নেত্রকোনায় বিএনপির ৩০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তাঁরা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তাঁরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
এর মধ্যে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম আনারসহ ২০ জন এবং মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামানসহ অঙ্গসংগঠনের ১০ নেতা-কর্মী রয়েছেন।
নেত্রকোনা জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্বধলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘১ অক্টোবর পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ উল্টো আমাদের ১৩ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ৪৫ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেয়।’
তিনি বলেন, ‘এ মামলায় সবাই কয়েক ভাগে বিভক্ত হয়ে উচ্চ আদালত থেকে বিভিন্ন মেয়াদে জামিনে ছিলেন। ওই ২০ জন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে আজ (বুধবার) চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’
মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘১ অক্টোবর মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার পর পুলিশ নাকি একটি পুকুরের পাড় থেকে কয়েকটা ককটেল উদ্ধার করেছে। সেই ঘটনায় ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। এ মামলায় নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজকে ১০ জন চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’
জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার একতরফা নির্বাচন করার জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জেলে পাঠাচ্ছে। দেশজুড়ে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। বিএনপির চলমান আন্দোলনকে থামাতে সরকার এসব করছে। তবে, গ্রেপ্তার করে জেলে পুরে কোনো লাভ হবে না। বিএনপি তাদের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিসহ সব ন্যায্য দাবি আদায় করেই করেই ছাড়বে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে