
নেত্রকোনার মোহনগঞ্জে রাতে এক তরুণীকে (২২) রাস্তা থেকে তুলে নিয়ে নির্জন স্থানে বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুটে নেওয়ার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাঘান গ্রামে এ ঘটনা ঘটে।
ওই তরুণী মাঘান গ্রামের বাসিন্দা। কয়েক মাস ধরে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তবে এ ঘটনায় এলাকায় ‘ধর্ষণের’ গুঞ্জন উঠেছে। যা নিয়ে বিব্রত ওই তরুণী ও তাঁর পরিবার।
ভুক্তভোগী তরুণী বলেন, ‘শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা থেকে মাঘান বাজারে আসি। বাজার থেকে অটোরিকশা নিয়ে বাড়ির দিকে রওনা হই। পথে রাস্তা আটকে দাঁড়ায় চার যুবক। তারা আমাকে গলায় ছুরি ধরে টেনেহিঁচড়ে একটি খালের পাশে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে আমার দুই হাত পেছনে বেঁধে ফেলে। পরে তারা আমার কানে থাকা ছয় আনা ওজনের দুল ও ব্যাগে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তাদের হাত থেকে কোনোভাবে ছুটে খাল পার হয়ে একটি বাড়িতে গিয়ে উঠি।’
তিনি আরও বলেন, ‘ওই বাড়ির লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমার পরিবারের লোকজন ছুটে আসে। ওই রাতেই থানায় গিয়ে লিখিত অভিযোগ দিই। গ্রামের বাবু ও আমিরুল নামে দুই যুবককে চিনতে পেরেছি।’
ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. মোশারফ হোসেন বলেন, ‘রাতে ওই তরুণীকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দিয়ে এসেছি। এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন উঠেছে। তবে ওই তরুণীর বক্তব্য অনুযায়ীই অভিযোগ দেওয়া হয়েছে।’
ওসি রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। মামলা এখনো রেকর্ড হয়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে