মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নন-ক্যাডারের সব পদে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অনুষদের সব ক্লাস–পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের আমতলা ও উপাচার্যের বাসভবনের সামনে এ বিক্ষোভ করা হয়।
জানা যায়, গত ৩০ মে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২৩ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত গেজেটে জু অফিসার, সহকারী ব্যবস্থাপক, সম্প্রসারণ কর্মকর্তা, পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার, অ্যানিমেল প্রোডাকশন অফিসার ও পশুপালন কর্মকর্তা পদগুলোতে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি ডিগ্রিধারীদের আবেদনের যোগ্যতার কথা বলা হয়। কিন্তু ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ রাখা হয়নি প্রকাশিত গেজেটে।
ওই গেজেট প্রত্যাখ্যান করে আজ (সোমবার) বিক্ষোভ করেছে বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আমতলা ও উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করে তারা সারা দেশে অভিন্ন ডিগ্রি চালুর দাবি জানান। একই সঙ্গে প্রকাশিত প্রজ্ঞাপন বাতিল করে উক্ত পদসমূহে ডিভিএম ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দিয়ে নতুন প্রজ্ঞাপনের দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের সকল ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
বাকৃবি ভেটেরিনারি অনুষদীয় ছাত্র সমিতির সহসভাপতি মো. শাহরিয়ার খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ‘ভেটেরিনারিয়ানদের অস্তিত্ব সংকটের প্রশ্নে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। ‘এক দেশ, এক ডিগ্রি’ আমাদের এই যৌক্তিক দাবি মানতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং অনুষদের সব ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে।’
প্রসঙ্গত, বাকৃবির ভেটেরিনারি অনুষদ থেকে ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ও পশুপালন অনুষদ থেকে বিএসসি ইন অ্যানিমেল হাজব্যান্ড্রি নামে দুইটি পৃথক ডিগ্রি প্রদান করা হয়। বর্তমানে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে ডিভিএম ডিগ্রি ও তিনটি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি প্রদান করা হয়। ফলে সমন্বিত ডিগ্রিধারী একজন শিক্ষার্থী চাকরি ক্ষেত্রে দুই ডিগ্রির সুবিধা পাচ্ছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে