
জামালপুরের সরিষাবাড়ীতে সানোয়ার হায়দার নামে এক এলজিইডির কার্য-সহকারী ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা এলজিইডি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে সানোয়ার হায়দার। তিনি সরিষাবাড়ী উপজেলা এলজিইডি কার্যালয়ে বন্যা প্রকল্পের কার্য-সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে তার পারিবারিক নানা বিষয় নিয়ে হতাশায় ছিলেন। এর মাঝে সপ্তাহখানেক আগে স্ত্রী তাঁকে তালাক দেন। এতে আরও হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি।
একপর্যায়ে বৃহস্পতিবার সকালে তিনি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী ৩৭ আপ মেইল ট্রেনের নীচে ঝাঁপিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আশীষ চন্দ্র দে বলেন, ঘটনাস্থলেই সানোয়ার হায়দারের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারকে লাশ হস্তান্তর করা হবে।
এ বিষয়ে উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে