শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত কলেজছাত্র সবুজ মিয়া হত্যা মামলায় মো. শরাফত আলী (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার তাঁকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের জিআরও এএসআই মনিকা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার রাতে শহরের মোবারকপুর আখেরমামুদের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার শরাফত আলী ওই এলাকার মৃত মোকসেদ আলী মাস্টারের ছেলে। তিনি ৮ নম্বর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের খরমপুর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতকারীদের গুলিতে কলেজছাত্র সবুজ নিহত হয়। ওই ঘটনায় করা মামলার ছায়া তদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় শরাফত আলীকে গ্রেপ্তার করা হয় এবং রাতেই তাকে থানায় সোপর্দ করা হয়।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে