শেরপুরে আদালতের নির্দেশে বিভিন্ন মামলায় জব্দ করা ৭৬৪ বোতল ভারতীয় মদ ও ৪৫০ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। আজ বুধবার বিকেলে শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
২০২৩ সালের ২৬ নভেম্বর ঝিনাইগাতী থানার এসআই রাজিব ভৌমিকের নেতৃত্বে ঝিনাইগাতী উপজেলার সীমান্ত লাগোয়া গোমরা গ্রামের পাহাড়ি এলাকায় আটটি প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় ২২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ছাড়া একই বছরের ৩ ডিসেম্বর ঝিনাইগাতী থানার এসআই মোহাম্মদ ফরিদ উদ্দিনের নেতৃত্বে উপজেলার সীমান্তবর্তী সন্ধ্যাকুড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫টি প্লাস্টিকের বস্তায় ৫৪০ বোতল ভারতীয় মদ এবং দুটি প্লাস্টিকের বস্তায় ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ওই সব ঘটনায় থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং জব্দকৃত মাদকদ্রব্য আদালতে সোপর্দ করা হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই সব মাদকদ্রব্য ধ্বংসের আদেশ দেন।
আদেশ অনুযায়ী আজ বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাহমুদ ও মো. মেহেদী হাসানের উপস্থিতিতে ওই সব মাদকদ্রব্য রোলার দিয়ে গুঁড়িয়ে ও ভেঙে ধ্বংস করা হয়। ওই সময় কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. সাইফুল ইসলাম, ঝিনাইগাতী থানার এসআই আব্দুল মালেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে