শেরপুরের নকলা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক মাদ্রাসাছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা দক্ষিণ গ্রামের ব্রহ্মপুত্র নদ ও গণপদ্দী ইউনিয়নের বরইতার গ্রামে ঘোড়ামারা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মৃতেরা হলো মাদ্রাসাছাত্র ছাব্বির মিয়া (১৬) ও কৃষক শিপন মিয়া (৪৫)। ছাব্বির মিয়া নারায়নখোলা দক্ষিণ গ্রামের দিনমজুর শফিক মিয়ার ছেলে। সে স্থানীয় কুটেরচর জোনাব আলী দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। শিপন মিয়া বরইতার গ্রামের আতশ আলীর ছেলে।
চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী জানান, ছাব্বির বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাত হলে ছাব্বির গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গণপদ্দী ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল জানান, বৃষ্টির মধ্যে শিপন গরু আনতে ঘোড়ামারা নদীর পাড়ে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন বলেন, ছাব্বির ও শিপনের পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে