
জামালপুরের সরিষাবাড়ীতে স্বামীকে ফুটন্ত গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী নাছিমা বেগমের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রুবেল মিয়া (৩৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তিনি উপজেলার সেংগুয়া গ্রামের আমজাদ ভুঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ১৫ বছর আগে রুবেল মিয়ার সঙ্গে পাশের ধনবাড়ী উপজেলার কাঁঠালিয়াবাড়ী গ্রামের নুরুল ইসলামের মেয়ে নাছিমা বেগমের বিয়ে হয়। কয়েক বছর পর রুবেল মিয়া পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামে রাশেদা বেগম নামে আরও এক নারীকে বিয়ে করেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বাগ্বিতণ্ডা হতো।
আজ সকালে নাছিমা বেগম তাঁর স্বামী রুবেল মিয়ার শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক মমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে রুবেল মিয়ার ভাতিজা আব্দুর রশিদ বলেন, চাচার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চাচি নাছিমা বেগমের ছুড়ে দেওয়া ফুটন্ত গরম পানিতে রুবেল মিয়ার শরীর ঝলসে গিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, অবস্থার আরও অবনতি হলে তাঁকে মমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৮ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে