
ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ (জ্যেষ্ঠ স্পেশাল জজ) আদালতে মামলাটি করেন স্থানীয় সাংবাদিক মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল।
মামলায় অভিযুক্ত অন্যরা হলেন—ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীর আইনজীবী রিয়াদ মো. সাঈদ। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করা হয়েছে। জেলা ও দায়রা জজ (জ্যেষ্ঠ স্পেশাল জজ) আদালতের বিচারক মমতাজ পারভীন মামলাটি আমলে নেন। একই সঙ্গে তিনি অভিযোগটি জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশন কার্যালয়কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
বাদী সাপ্তাহিক পারাপার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। নগরীর মোহাম্মদ আলী রোডের বুলবুল বলেন, ‘বিগত সরকারের আমলে অভিযুক্ত ব্যক্তিরা ক্ষমতার প্রভাব খাঁটিয়ে ড্রেনেজ, সড়ক, বাতি ও বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মাণের অনুমতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নগরীসহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি, ফ্ল্যাট ও জমি কিনেছেন। তাঁদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্যই এ মামলা করেছি সাধারণ নাগরিক হিসেবে। আশা করছি, বর্তমান সরকারের কাছে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য।’
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান বলেন, বুলবুলের সঙ্গে সিটি করপোরেশনের বিরোধ রয়েছে। কর্মকর্তাদের কাছে তিনি অনৈতিক সুবিধাও চেয়েছিলেন, না দেওয়ায় আদালতে অভিযোগ করেছেন। বিষয়টি আইনি-প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে