নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুলকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার (৩০ মার্চ) এ কথা জানানো হয়েছে। নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এস এইচ পিপুলকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পাশাপাশি তার সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের মাঝামাঝির দিকে মদন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তার অফিসে ঢুকে হুমকি ও অসৌজন্যমূলক আচরণ করেন উপজেলা ছাত্রদলের সভাপতি পিপুল। বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবহিত হওয়ার পর তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ। তবে শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় এস এইচ পিপুলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রথমে এস এইচ পিপুলকে শোকজ করেন। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে