
নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিন সকালে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গোদারিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মজনু মিয়া (৩৮)। তিনি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। মজনু ওই ইউনিয়নের মুন্সিপাড়ার আমিন মার্কেটে মুদি দোকানি ও আহত জালাল মিয়া একই মার্কেটে মিষ্টির দোকানি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে ঝানজাইল থেকে দুর্গাপুর শহরের দিকে আসছিলেন মজনু মিয়া ও জালাল মিয়া। পথে গোদারিয়া চৌরাস্তা এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তার পাশে ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাঁদের অবস্থার অবনতি হয়। চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মজনু মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল মিয়া। তিনি বলেন, জালাল মিয়া মোটরসাইকেল চালাচ্ছিলেন আর মজুন মিয়া পেছনে বসা ছিলেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মজনু মারা যান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি জানা নেই। আমাদের কাছে মেসেজ এলে জানাব।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে