
কারামুক্ত বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, মাইনাসের ষড়যন্ত্র এখনো চলমান আছে। সেই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মী ও দেশের মানুষকে আহ্বান জানান।
আজ রোববার নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বলেন, দ্রুত নির্বাচন দেন। কারণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
বাবর আরও বলেন, ‘আমার জানামতে, দেশ ও জনগণের বিরুদ্ধে কোনো অন্যায় করিনি। তবুও আমাকে সাড়ে ১৭ বছর কারাবরণ করতে হয়েছে। অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। তবে আল্লাহর রহমতে আমি এসব অন্যায় থেকে মুক্তি পেয়েছি।’
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমার নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন। এই দেশের হাল ধরবেন। আমরা তাঁকে অভ্যর্থনা জানাব।’
নিজ জেলা নেত্রকোনাবাসীর উদ্দেশে বাবর বলেন, ‘আমি আগেও আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। ভবিষ্যতে সুযোগ হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশা আল্লাহ।’
জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফা জেসমিন, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, নুরুজ্জামান নূরু, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ। সঞ্চালনা করেন সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী।
পরে লুৎফুজ্জামান বাবর সদর উপজেলার মদনপুর ইউনিয়নে হজরত শাহ সুলতান কমরুদ্দিন রুমী (র.)-এর মাজার জিয়ারত করেন। রাতে তিনি মদন উপজেলার নিজ গ্রাম বাড়িবাদেরায় রাত্রিযাপন করবেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে