জামালপুরের দেওয়ানগঞ্জে শ্বশুরবাড়ি থেকে আকলিমা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আকলিমা নয়াগ্রাম ডাকাতিয়াপাড়ার আলী হোসেন ও বেহুলা বেগমের মেয়ে। এ ছাড়া তিনি একই গ্রামের হেলালের স্ত্রী।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী জানান, প্রায় ৮ বছর আগে আকলিমার সঙ্গে নয়া গ্রামের মো. হেলালের বিয়ে হয়। তাদের ঘরে ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বুধবার রাতে ধান বিক্রি করাকে কেন্দ্র করে আকলিমার সঙ্গে স্বামী মো. হেলালের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ধস্তাধস্তির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। এ সময় তাঁদের ঘরের দরজা বন্ধ ছিল। কিছুক্ষণ পরে তাদের সাড়াশব্দ না পাওয়ায় স্বামী-স্ত্রীর ঝামেলা মিটে গেছে বলে এগিয়ে আসেননি প্রতিবেশীরা।
পরে বৃহস্পতিবার সকালে আকলিমার ৬ বছরের ছেলে মাকে ডেকে ডেকে কান্নাকাটি করলে বাড়ির অন্যান্য লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। ঘরের খাটের ওপর আকলিমাকে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ঘটনার পর থেকে আকলিমার স্বামী মো. হেলাল ও শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর আজকের পত্রিকাকে বলেন, ‘আকলিমার লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে