
নেত্রকোনার মদনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমা আক্তার (১৯) নামের এক তরুণী। গতকাল বুধবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত প্রেমিক হামজা মিয়ার বাড়িতে অবস্থান করেন ওই তরুণী। প্রেমা আক্তার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কুমুরিয়া গ্রামের আসু মিয়ার মেয়ে।
হামজা মিয়া মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের চন্দ্রতলা গ্রামের আবু বক্করের ছেলে। তবে বুধবার সকাল থেকে প্রেমিক হামজা মিয়া পলাতক রয়েছেন।
বিয়ের দাবিতে অবস্থান নেওয়া প্রেমা বলেন, ‘তিন বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমের ফাঁদে ফেলে হামজা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার করছে। গত ২৬ ফেব্রুয়ারি আমি হামজার বাড়িতে এলে তার বাবা আবু বক্কর আমাকে তার ছেলের সঙ্গে বিয়ে করাবেন বলে প্রতিশ্রুতি দিলে আমি বাড়িতে চলে যাই। এখন তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নিয়েছি। বিয়ে না করলে আত্মহত্যা করব।’
সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া বলেন, ‘হামজার বাড়িতে বিয়ের দাবিতে একটি মেয়ে অনশন করছে। মেয়েটিকে তাঁর চাচা মারধর করেছেন বলে আমরা শুনেছি। আমরা চাই এর সুষ্ঠু সমাধান। এদিকে পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক হামজার মন্তব্য পাওয়া যায়নি।’
তবে হামজার বাবা আবু বক্কর বলেন, ‘ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হয়নি।’
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ নিয়ে ওই নারী এখনো থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে