শেরপুরের ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া পাহাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে মো. আমীর হোসেন (৩০)। এছাড়া শ্রীবরদী উপজেলার সাতানি এলাকার লোকমান হোসেনের ছেলে রেজুয়ানসহ (২৮)।
এ মামলায় আরও ২–৩ জন আসামি পলাতক আছেন। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক ৭ লাখ ৫০ হাজার টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার একদল পুলিশ উপজেলার সীমান্তবর্তী গজনী ও বাকাকুড়া বাজারের মধ্যবর্তী পাহাড়ি এলাকার রাস্তায় অভিযান চালায়। ওই সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইকে ৫০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ওই সময় রেজুয়ানসহ আরও ২–৩ জন আসামি কৌশলে পালিয়ে যায়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ওই দুই আসামিসহ পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একইদিন বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদেরকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে