
মানবপাচারকারীদের খপ্পরে পড়া বিটিএস ভক্ত নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গত রোববার বিকেলে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকার একটি পোশাক কারখানায় তাদের পাওয়া গেছে।
এর আগে নেত্রকোনার আটপাড়া থেকে বৃহস্পতিবার বিকেলে বিটিএসের স্টিকার সংগ্রহ করে শুক্রবার বাড়ি থেকে বের হয়ে যায় তারা। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান তাদের সন্ধান পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিখোঁজ দুজন আটপাড়া উপজেলার একটি মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। উপজেলার বিভিন্ন দোকান থেকে বিটিএসের বিভিন্ন স্টিকার সংগ্রহ করে। শুক্রবার বিকেলে কাউকে কিছু না জানিয়ে তারা বাড়ি থেকে বের হয় যায়। মানবপাচারকারী চক্রের সদস্যের খপ্পরে পরে, তাদের বিদেশে পাঠানো প্রলোভন দেয়। পরে স্বজনেরা বিভিন্ন জায়গায় খুঁজে সন্ধান না পেয়ে রাত থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
নিখোঁজ এক ছাত্রীর বাবা জানান, তারা বিটিএসে আসক্ত ছিল। মানবপাচারকারীর খপ্পরে পড়ে বিদেশে পাঠানোর আশ্বাস পেয়ে তারা বাড়ি থেকে বের হয়ে টঙ্গী যায়।
ওসি আশরাফুজ্জামান জানান, রোববার বিকেলে নিখোঁজ দুই শিক্ষার্থীর গাজীপুরের পশ্চিম টঙ্গী থানা এলাকার পোশাক কারখানায় কাজ করার সন্ধান পাওয়া যায়। পোশাক কারখানার ম্যানেজারের মাধ্যমে ওই দুই শিক্ষার্থীকে পশ্চিম টঙ্গী থানা-পুলিশ উদ্ধার করে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৬ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৯ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে