নেত্রকোনার মোহনগঞ্জে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. আশিক (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পৌরশহরের দেওথান গ্রামে এ ঘটনা ঘটে। আশিক পৌরশহরের দেওথান গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
স্থানীয় পৌর কাউন্সিলর মানিক তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, এটি মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারটি খুব অসহায়। বাবা মারা যাওয়ার পর আশিক অটোরিকশা চালিয়ে তার ভাইবোন ও মাসহ সংসারের খরচ চালাতো।
প্রতিবেশীরা জানান, আশিক অটোরিকশা চালিয়ে সংসার চালাতো। রাতে অটোরিকশাটি চার্জে লাগিয়ে ঘুমাতে যায় আশিক। ভোরে চার্জের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন,‘ এ বিষয়ে কিছু জানি না। আপনার কাছ থেকে প্রথম জানলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।’

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১১ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে