নেত্রকোনার কলমাকান্দায় হাওরে ইটবোঝাই নৌকা ডুবে মো. আলী শেখ (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের সোনাডুবি হাওরে নাগডরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।
নিখোঁজ যুবক মো. আলী কলমাকান্দা সদর ইউনিয়নের নানিয়া গ্রামের মৃত বগলা মিস্তির ছেলে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলা সদরের একটি ইটভাটা থেকে ১ হাজার ২০০ ইট নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে বিশরপাশার নানিয়া গ্রামে নদীপথে যাওয়ার সময় সোনাডুবি হাওরে এ দুর্ঘটনা ঘটে। এতে নৌকায় থাকা দুজন হাওরে পানিতে তলিয়ে যান। এঁদের মধ্যে একজন সাঁতার কেটে হাওর পারে নাগডরা গ্রামে উঠলেও আলী নিখোঁজ রয়েছেন।
কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. শাহাজাহান বলেন, ‘খবর পাওয়ার মাত্রই ময়মনসিংহ ডুবুরি দলের কাছে খবর পাঠানো হয়। বিকেল ৫টা ২৫ মিনিট ডুবুরি দল কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনে পৌঁছায়। পরে ইঞ্জিনচালিত নৌকায় ঘটনাস্থলে গিয়ে আমাদের ডুবুরি দলের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে