
নেত্রকোনার কলমাকান্দায় নিজ বাড়িতে গলায় ডিশের তার প্যাঁচানো অবস্থায় এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুজ্জামান।
আজ শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কলমাকান্দা শহরে ওই যুবলীগ নেতার মাছমহাল-সংলগ্ন বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবলীগ নেতার নাম মো আব্দুল আওয়াল (৪২)। তিনি ওই এলাকার মৃত কেফায়েত উল্লাহ টিপুর বড় ছেলে। আব্দুল আওয়াল কলমাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সহসম্পাদক ছিলেন।
তাঁর স্ত্রীর নাম সেলিনা আক্তার। মরদেহ উদ্ধারের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। এ বিষয়ে কলমাকান্দা থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সেলিনা আক্তারকে ছেড়ে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
পুলিশ ও স্থানীয়রা বলছে, কিছুদিন ধরে স্ত্রী সেলিনা আক্তার ও আওয়ালের পরিবারের মধ্যে কলহ চলছিল। ঘটনার দিন তাঁর স্ত্রী সেলিনা আক্তার বাবার বাড়িতে ছিলেন। গতকাল সন্ধ্যায় নিহতের শোয়ার ঘরে ডিশের তার প্যাঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। তাঁর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
নিহতের ছোট ভাই রাসেল মিয়া আজকের পত্রিকাকে জানান, তিনি একটি ইফতার অনুষ্ঠান থেকে ফিরে জানতে পারেন তাঁর ভাই মারা গেছেন। তিনি এটিকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করে হত্যাকারীকে শনাক্তের দাবি জানিয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে