শেরপুরে রাস্তার পাশের ভুট্টা খেত থেকে মানুষের অর্ধগলিত দুটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নামাশেরিরচর এলাকায় শেরপুর–জামালপুর সড়কের পাশের ভুট্টা খেত থেকে পা দুটি উদ্ধার করা হয়।
আজ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে কাটা পা পাওয়ার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের দুটি বস্তাও উদ্ধার করে। তবে দেহের বাকি অংশের খোঁজ এখনো পাওয়া যায়নি। পা দুটি পুরুষ নাকি নারীর সেটি শনাক্ত করা যায়নি।
পুলিশের ধারণা, কয়েক দিন আগে কাটা পা দুটি বস্তায় ভরে কেউ এখানে ফেলে যেতে পারে। বিচ্ছিন্ন পা দুটিতে পচন ধরেছে। শরীরের আরও কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোথাও পাওয়া যায় কী না, সে জন্য আশপাশের এলাকায় অনুসন্ধান কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ ও অনুসন্ধান কাজ করছেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে