নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছেন বিজিবির সদস্যরা। এসব শাড়ি ও লেহেঙ্গার মূল্য আনুমানিক ২৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারি আটক হয়নি।
নেত্রকোনা ৩১ বিজি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান পিএসসি গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে কলমাকান্দার সীমান্তবর্তী চন্দ্রডিঙ্গা এলাকা থেকে এসব শাড়ি-লেহেঙ্গা জব্দ করা হয়।
লে. কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান আজকের পত্রিকাকে জানান, কলমাকান্দার চন্দ্রডিঙ্গা এলাকায় গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে কয়েকজন চোরাকারবারি কাপড়ের গাঁইট মাথায় করে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে।
এ সময় পাঁচগাঁও বিজিবি সীমান্ত ফাঁড়ির (বিওপি) কমান্ডার নায়েক মো. মেহেদী আলমের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এতে চোরাকারবারিরা কাপড়ের গাঁইটগুলো ফেলে রেখে ভারতীয় সীমান্তের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া শাড়ি-লেহেঙ্গা জব্দ করে বিজিবি।
তিনি আরও জানান, জব্দকৃত শাড়ি-লেহেঙ্গা নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে