
নেত্রকোনার দুর্গাপুরে মোটরসাইকেলের সঙ্গে লরির সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহীর একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম লিমু রং খেং (২৮)। আহত হয়েছেন আরেক আরোহী সেংমান চিছিম (২৫)। আহত সেংমান ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর টু ধোবাউড়া সড়কের সেগুনতলা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত লিমু রং খেং কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের চেংগ্নী গ্রামের লনতু চিসিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লিমু ও সিংমান মোটরসাইকেলে দুর্গাপুরের দিকে আসছিলেন। এ সময় সেগুনতলা মোড়ে একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠান। পরে শুক্রবার সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিমু রংখেং।
দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লরি ও মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে