
নেত্রকোনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে জেলার আটপাড়া উপজেলার নেত্রকোনা-তেলিগাতী সড়কের বাগজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার আরও দুজন আহত হয়েছেন।
নিহত কামরুজ্জামান কামাল (৫২) আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তিনি ইউনিয়নটির শ্রীরামপাশা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
এ সময় আরও দুজন আহত হন। তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, সকালে ঘন কুয়াশার মধ্যে নেত্রকোনা শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে আটপাড়ার দিকে যাচ্ছিল। পথে সড়কের বাগজান এলাকায় অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক মদন থেকে নেত্রকোনা শহরের দিকে যাওয়ার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবোঝাই একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী কামরুজ্জামান কামাল মারা যান। এ সময় গুরুতর আহত হন আরও দুজন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান।
ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে। মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে