
এ বছর খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ। আজ বুধবার সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। হাসান হাফিজ বর্তমানে জাতীয় দৈনিক কালের কণ্ঠের সম্পাদক।
নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী আজ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি বলেন, নেত্রকোনা সাহিত্য সমাজের আয়োজনে আগামী ১ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) জেলা শহরের বকুলতলায় দিনব্যাপী ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসব হবে। সেদিন এই পুরস্কার দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাহিত্য সমাজের সভাপতি ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্যসচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান, কবি এনামুল হক পলাশ প্রমুখ। এ সময় নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে