নেত্রকোনার মোহনগঞ্জ থানা এলাকায় ছুরিকাঘাত করে এক ব্যবসায়ী টাকা ছিনতাইয়ের তিন দিনের মাথায় আবারও ছিনতাই হয়েছে। এবার এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে তাঁর সঙ্গে থাকা ৬ ভরি স্বর্ণ ও নগদ ৪০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। ঘটনাস্থল থানা থেকে ৩৫০-৪০০ গজ দূরে।
এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী সুজন দত্ত (৪৩)। এর আগে গতকাল সোমবার রাত সোয়া নয়টার দিকে পৌরশহরের মার্কাজ এলাকায় এ ঘটনা ঘটে।
সুজন দত্তের মোহনগঞ্জ পৌরশহরের পোদ্দার পট্টিতে ‘দত্ত শিল্পালয় অ্যান্ড জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকান রয়েছে। সুজন দত্তের বাসা শহরের মার্কাজ এলাকায়।
ব্যবসায়ী সুজন দত্ত বলেন, ‘গতকাল সোমবার রাত সোয়া নয়টার দিকে বাসায় ফেরার পথে চাপাতি হাতে এক ব্যক্তি আমার ওপর হামলা চালায়। হামলাকারী রেইনকোট পরা এবং মুখে মাস্ক ছিল। চা পাতি দিয়ে হাতে কোপ দিয়ে আমার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে আবার শরীরে কোপ দিলে ব্যাগ ছেড়ে দিয়ে চিৎকার করি।’
সুজন দত্ত আরও জানান, তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায় ওই ছিনতাইকারী। তবে এলাকার লোকজন ওই ছিনতাইকারীকে চিনতে পেরেছে বলে জানিয়েছেন তিনি।
সুজন দত্ত আরও জানান, আঘাত পাওয়া স্থানে ১০-১২টি সেলাই লেগেছে।
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে ছিনতাইকারীকে ধরতে অভিযান চালানো হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি। তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার থানার ২০০ গজ দূরে ঝলমল সরকার নামের এক ব্যবসায়ীকে একই কায়দায় ছুরিকাঘাত করে ১ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন। তবে আজও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে