
জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যকরী কমিটির ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে বিএনপিপন্থী প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। অপর দুই পদে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীপন্থী আইনজীবীরা। একটি গণতন্ত্র মঞ্চের প্রার্থী।
গতকাল বুধবার ভোট গ্রহণ শেষে দিবাগত রাত ১টার দিকে ফল ঘোষণা করা হয়। এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট নেওয়া হয়।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের মো. গোলাম নবী (বিএনপিপন্থী)। তিনি ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। ১৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন একই প্যানেলের রিশাদ রেজওয়ান বাবু। সহসভাপতি হয়েছেন মো. আব্দুল আওয়াল ও মো. জামিল হাসান তাপস, সহসাধারণ সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) মো. আব্দুল্ল্যাহ আল মতি ও মো. মোবারক হোসেন, অডিট বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম রাজু, পাঠাগার ও সাহিত্যবিষয়ক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) শামীমা তাসনিম সাথী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম মোহন, নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিতরা হলেন মো. শাহাজাদা মিয়া সুমন, আল আমীন, মোহাম্মদ আনোয়ার হোসাইন, মাহমুদা আক্তার স্বপ্না, আছিমুল ইসলাম (জামায়াতপন্থী) ও আজাদী হাসান মামুন (গণতন্ত্র মঞ্চ)।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে