জামালপুরের দেওয়ানগঞ্জে মুজাহিদ (২৮) নামের ছাত্রলীগের এক সাবেক নেতাকে মাদকসহ ধরে পুলিশে দেওয়ার পরদিন থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস টাকার বিনিময়ে মুজাহিদকে ছেড়ে দেন। তবে ওসির দাবি, মাদক মামলা দেওয়ার মতো আলামত মুজাহিদের কাছে ছিল না।
মুজাহিদ দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর মধ্যপাড়ার বাসিন্দা এবং ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।
স্থানীয়রা জানিয়েছেন, গত শনিবার সকাল ৮টার দিকে ডাংধরা ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামের খোকা মিয়ার বাড়ি থেকে বের হওয়ার পর ইয়াবা বড়িসহ মুজাহিদকে আটকে রেখে সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেন এলাকাবাসী। খোকা মিয়া মাদক মামলায় কারাগারে আছেন। দুপুর ১২টার দিকে ওই তদন্তকেন্দ্রে পুলিশ গিয়ে মুজাহিদকে আটক করে হাজতখানায় রাখে। পরদিন রোববার ভোর ৫টার দিকে তদন্তকেন্দ্র থেকে মুজাহিদকে দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়।
ছাড়া পাওয়ার পর মুজাহিদ বলেন, ‘আমাকে সন্দেহমূলকভাবে আটক করে পুলিশ দেন স্থানীয়রা। মূলত আমার কোনো দোষ ছিল না।’
সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের আইসি মো. আব্দুর রশিদ বলেন, ‘মুজাহিদের কাছে ইয়াবা বড়ির গুঁড়া পাওয়া গিয়েছিল। সেগুলো জব্দ তালিকা করে মুজাহিদকে থানায় পাঠাই।’
ওসি বিপ্লব কুমার বলেন, ‘টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়নি। মুজাহিদের কাছে ইয়াবাসদৃশ গুঁড়া পাওয়া গিয়ে ছিল। গুঁড়াগুলো প্রকৃত ইয়াবার কি না, তাও বোঝা যাচ্ছিল না।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে