নেত্রকোনার মদনে একটি কলেজের চারটি পদে ২৪ জন প্রার্থী পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছেন। এতে কর্তৃপক্ষ বাধ্য হয়ে নিয়োগ পরীক্ষাটি বাতিল করেছেন।
আজ শনিবার সকালে মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজে ল্যাব সহকারীর ৪ পদে নিয়োগ পরীক্ষায় এ ঘটনা ঘটে। পরে নিয়োগ পরীক্ষাটি বাতিল করেছে কর্তৃপক্ষ।
কলেজ সূত্রে জানা গেছে, জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ল্যাব সহকারী (রসায়ন, পদার্থ, উদ্ভিদ ও প্রাণীবিদ্যা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে জনবল নিয়োগের জন্য গত ৯ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৪ পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী আবেদন করেন।
আজ শনিবার কলেজে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ৪ পদে ২৪ জন প্রার্থী অংশ নেন। কিন্তু লিখিত পরীক্ষায় কোনো প্রার্থীই উত্তীর্ণ হতে পারেননি।। তাই নিয়োগ পরিক্ষাটি বাতিল করে কর্তৃপক্ষ।
নিয়োগ কমিটির সদস্যসচিব কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক রায়ান আহম্মদ সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই স্বচ্ছ ও নিরপেক্ষ একটি নিয়োগ পরীক্ষার মাধ্যমে জনবল নেওয়ার চেষ্টা করেছি। সকল প্রার্থী ফেল করায় নিয়োগ কমিটির সিন্ধান্ত মোতাবেক পরীক্ষা বাতিল করা হয়েছে।’
কলেজের গর্ভনিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত পরীক্ষার শর্তানুযায়ী উর্ত্তীণ প্রার্থী না পাওয়ায় নিয়োগের কার্যক্রম বাতিল করা হয়েছে। নতুন করে আবার ওই চার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে