নেত্রকোনার কলমাকান্দা ও মদন উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার ও গতকাল মঙ্গলবার পৃথক দুই স্থানে এ ঘটনা ঘটে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের বাড়ির সামনে পুকুরে ডুবে ১৪ মাস বয়সী শিশু আহামদ আলীর মৃত্যু হয়। আহামদ কয়রা গ্রামের মো. সাদির মিয়ার ছেলে।
এদিকে মদন উপজেলায় গতকাল বিকেলে নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাঁরা হলো—মদন উপজেলার মাঘান ইউনিয়নের রামদাসখিলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে হাসাইন (৪) ও মেয়ে তাসলিমা (২)।
কলমাকান্দা থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) ও মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে