জামালপুরের দেওয়ানগঞ্জে ভুট্টার খেত থেকে ফেরদৌস মিয়া (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সাবেক স্ত্রীকে আটক করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশ।
আজ মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নে গামারিয়া গ্রামে ভুট্টার খেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ফেরদৌস মিয়া উপজেলার সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ফেরদৌস গত রোববার রাতে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে থানায় জিডি করে তাঁর পরিবার। মঙ্গলবার গামারিয়া গ্রামের মারুফ নামের একজন ভুট্টা খেতে আংশিক মাটিতে পুতে রাখা একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে স্থানীয়রা পুলিশে খবর দেন।
ফেরদৌস মিয়ার প্রথম স্ত্রী নাজমা বেগম জানান, তাঁর স্বামী তাঁকে ছাড়াও মিষ্টি আক্তার নামে এক মেয়েকে বিয়ে করেন। কিছুদিন পূর্বে তাঁর স্বামী ফেরদৌস মিয়ার সঙ্গে মিষ্টি আক্তারের বিয়ে বিচ্ছেদ হয়। এ ঘটনার প্রতিশোধ নিতেই মিষ্টি আক্তার ও তাঁর পরিবার মিলে ফেরদৌস মিয়াকে খুন করেছে বলে অভিযোগ করেন তিনি।
দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছাইদুজ্জামান খান বলেন, ‘নিহত ফেরদৌসের দ্বিতীয় পক্ষের স্ত্রী মিষ্টি আক্তারের সঙ্গে কিছুদিন আগে বিয়ে বিচ্ছেদ হয় তাঁর। সে কারণে মিষ্টির সঙ্গে ফেরদৌসের বিবাদের সৃষ্টি হয়। এ ব্যাপারে থানায় একটি জিডি করা আছে।’
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন, ‘মঙ্গলবার বিকেলে ফেরদৌস মিয়ার মরদেহ ভুট্টা খেত থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সাবেক দ্বিতীয় স্ত্রী মিষ্টি আক্তারকে আটক করা হয়েছে। আগামীকাল বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে