
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সারকারখানার দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ছাঁটাই বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। আজ রোববার সকালে কারখানা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা।
জানা যায়, উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সারকারখানা থেকে অবৈধভাবে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। এরই প্রতিবাদে আজ সকালে কারখানার প্রধান ফটকে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সময়ে প্রায় ৩ বছর আগে মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ যমুনা সার কারখানার ঠিকাদার নিযুক্ত করা হয়। ঠিকাদার নিযুক্ত করার পর ১৮৬ জন দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক ছাঁটাই করে বিসিআইসি কর্তৃপক্ষ তাঁদের অবৈধভাবে ছাঁটাই করা হয়েছে বলে দাবি করেছেন শ্রমিকেরা।
ছাঁটাই হওয়া শ্রমিকেরা তাঁদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা মেসার্স জান্নাত এন্টারপ্রাইজকে অবৈধ ঠিকাদার বলে অভিযুক্ত করেছে। মেসার্স জান্নাত এন্টারপ্রাইজের পাওনা বিল উত্তোলন বন্ধে নানা অপতৎপরতা চালিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। পরে থানায় সাধারণ ডায়েরি করে পুলিশের সহযোগিতায় বিল উত্তোলন করা হয় বলে যমুনার নিযুক্ত ঠিকাদার দাবি করেছেন।
বিক্ষোভ চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে সার কারখানা ফটকে পুলিশ মোতায়েন করা হয়। ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ করেন শ্রমিকেরা।
মেসার্স জান্নাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাখাওয়াতুল আলম মুকুল বলেন, আমার ঠিকাদারি লাইসেন্স চলতি বছরের জুন পর্যন্ত বিসিআইসি অনুমোদন দিয়েছে। কাজেই লাইসেন্স অবৈধ হওয়ার কোনো কারণ নেই।
সাখাওয়াতুল আলম মুকুল আরও বলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শ্রমিকদের দিয়ে কারখানায় ঝামেলা সৃষ্টির পাঁয়তারা করছেন। শুধু তাই নয়, তাঁরা নানা অপতৎপরতায় মেসার্স জান্নাত এন্টারপ্রাইজের বিল আটকে গিয়েছিল। পরে সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করে বিল উত্তোলন করা হয়।
এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রীর সময়ে অবৈধভাবে কিছু শ্রমিক ছাঁটাই করে অন্য শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়। ওই শ্রমিকেরা ছাঁটাই বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।
যমুনা সারকারখানার জিএম (প্রশাসন) মোহাম্মদ শহীদুল্লাহ্ খান বলেন, শ্রমিক ছাঁটাই ও নিয়োগ দেওয়ার বিষয়টির পুরোটাই বিসিআইসির এখতিয়ারভুক্ত।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে