জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন গ্রামের মুসলমানেরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শনিবার থেকে পবিত্র রমজানের রোজা রাখা শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাপধরী ইউনিয়নের চরশিশুয়া, মণ্ডলপাড়া ও পূর্ব মণ্ডলপাড়া চেংগানিয়া এবং নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা গ্রামের বাসিন্দারা গতকাল শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় এবং ভোররাতে সাহরি খাওয়ার মধ্য দিয়ে রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করেন।
সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম মণ্ডল বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও আমাদের ইউনিয়নের চারটি গ্রামের ইস্রাফিল-মুস্রেমিল গোত্রের লোকেরা রোজা রাখা শুরু করেছেন। তাঁরা ঈদও সৌদির সঙ্গে মিল রেখে উদ্যাপন করেন। পশ্চিম মণ্ডলপাড়া জামে মসজিদে তাঁরা ঈদের নামাজ পড়েন।’
নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান মো. রোমান হাসান জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তাঁর ইউনিয়নের কিছুসংখ্যক মানুষ রোজা শুরু করেছেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে