নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর বাজারের একটি দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা তাঁকে হত্যা করা হয়েছে।
আজ রোববার বিকেলে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত মো. রুবেল মিয়া (৪৫) পিঠা বিক্রেতা ছিলেন। তিনি বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত লিল মিয়ার ছেলে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রুবেল আদর্শনগর বাজারে একটি টিনের চালা ঘরে পিঠা বিক্রি করতেন। প্রায় দিনই রাতে বাড়িতে চলে যেতেন। কখনো দোকানে রাতে থেকে যেতেন। রোববার সকালে বাজারের লোকজন রুবেলকে তাঁর চালা ঘরে মৃত অবস্থায় দেখতে পান। গলায় গামছা প্যাঁচানো ছিল। মুখে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি দেলোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৫ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৫ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে